মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের হাতে রিক্সা চালক নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের হাতে রিক্সা চালক নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামের এক রিক্সা চালকের। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার রেহেসান আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, সামিরুল ইসলাম কালু ও রিক্সা চালক গোলাম হোসেন সম্পর্কে খালাতো ভাই। গেল ২ মে গোলাম বাড়ির ফেরার পথে রিক্সার আঘাতে প্রতিবেশি বন্যা খাতুনের প্রাচীর ভেঙ্গে যায়। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডতা শুরু হয়। পরে প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

কথামতো পরদিন প্রাচীর নির্মাণ করে দেন গোলাম হোসেন। তবে টিনের ফটকটি লাগাতে পারেননি। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হলে বন্যা খাতুন তার পথ রোধ করে। শুরু হয় তাদের মধ্যে বাক-বিতন্ডতা। এক পর্যায়ে বন্যা খাতুন ডেকে আনেন কালুকে। কথা কাটাকাটির এক পর্যায়ে কালুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গোলাম হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন তিনি। তার চিৎকারে ছুটে আসেন তার স্ত্রী আলেয়া খাতুন ও প্রতিবেশীরা। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, বন্যার পরকিয়ার বলি হলো তার স্বামী গোলাম হোসেন। কোন কারণ ছাড়ায় বন্যা তার স্বামীর উপর আক্রমন চালায়। আর তার ডাকে সাড়া দেয় পরকিয়া প্রেমিক সামিরুল ইসলাম কালু। খালাতো ভাই হয়েও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তার স্বামীকে। এর সুষ্ঠু বিচার চান তিনি। দুই মেয়ের সংসার তার। স্বামীকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি।

ওসি বলেন, আসামীকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯