মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীর পাশে বাউবি প্রশাসন

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো শিক্ষার্থীর পাশে বাউবি প্রশাসন

চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে চিকিৎসা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহত শিক্ষার্থী সাব্বির হোসেনের বাবার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, গত ২১ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার পথে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে যাত্রা করছিলেন সাব্বির হোসেন। ট্রেনটি চলার সময় অজ্ঞাত এক ব্যক্তি বাইরে থেকে ছোড়া পাথর তার মাথা ও ডান চোখে আঘাত করে। এতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া মাথায়ও গুরুতর আঘাত পান তিনি।

ঘটনার পর সাব্বিরকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের যে–কোনো সংকট ও দুর্দিনে পাশে থাকার বিষয়ে আন্তরিক। সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করছি। তার চিকিৎসার প্রয়োজনীয় সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাসম্ভব পাশে থাকবে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮