রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন

ট্রাম্পের সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার নির্বাচনী প্রচারণা কিংবা দলীয় গুরুত্বপূর্ণ আয়োজনে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুব কমই দেখা যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর পরকীয়ার গুঞ্জনের মধ্যে মেলানিয়ার সঙ্গে টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সেই জল্পনায় এবার ঘি ঢালল রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডির না থাকার খবর।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি আগামী বুধ ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাতেই বক্তব্য দেবেন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্য নেতারাও সেখানে অংশ নেবেন। তবে ওই আয়োজনে অংশ নেবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

তার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যার কয়েকদিন আগেই একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছিল।

ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। ওই সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান।

তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা না গেলেও শারীরিক অঙ্গভঙ্গি দেখে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা তীব্র হয়।

আরও

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

আন্তর্জাতিক

চীনে প্রবল বর্ষণে ভেঙে পড়ল নদীর বাঁধ, নিখোঁজ বহু

তাইফুন (ঘূর্নিঝড়) সাউদেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি...

২০২৬-০৯-০৫ ১৩:৩৫

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় ঢোকার পথে ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জনকে আটক করেছে দেশটির নৌবাহ...

২০২৬-০৯-০৫ ০৯:২১

ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ শিগগিরই হামলা চ...

২০২৬-০৯-০৫ ০৯:০৭

ইরানকে সহায়তা, তুরস্কের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

ইরানকে সহায়তা, তুরস্কের ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরও আর্থিক চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র শুক্রবার তুরস্কের একটি আর্থিক প্রতিষ্ঠানের...

২০২৬-০৯-০৪ ২৩:০১

ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

আন্তর্জাতিক

ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, জানে না ভারত

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, তিনি না গেলে বাংলাদেশ থেকে অন্য কেউ প্...

২০২৬-০৯-০৪ ২২:৩৮