মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

তীব্র জ্বালানি সংকটে থমকে গেছে নগরজীবন

তীব্র জ্বালানি সংকটে থমকে গেছে নগরজীবন

দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে রাজধানী ঢাকায় জনজীবন বিশেষভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ায় সাধারণ মানুষ খালি হাতে ফিরছেন।

পাম্পে তেল না থাকার আড়ালে গোপনে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করছে।

ঈদের পরদিন থেকেই মতিঝিল, মালিবাগ, পল্টন, শান্তিনগর, মুগদা, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে সংকট দেখা গেছে। অনেক পাম্পের সামনে ‘তেল নেই’ লেখা নোটিশ ঝুলছে। সীমিত পরিমাণ তেলও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে হতাশ হয়ে ফিরছেন গ্রাহকরা।

যেসব পাম্পে অল্প তেল পাওয়া যাচ্ছে, সেগুলোর সামনে ভোর থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় তেল পাচ্ছেন না। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কখনও কোথাও বাগবিতণ্ডার ঘটনা পর্যন্ত ঘটছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সংকটের সুযোগে কিছু অসাধু কর্মচারী ও ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে। পাম্পে প্রকাশ্যে তেল না থাকলেও নির্দিষ্ট গ্রাহকদের কাছে গোপনে বেশি দামে তেল বিক্রি হচ্ছে।

খোলাবাজারেও তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি হচ্ছে। মুগদা, মানিকনগর ও বনশ্রী এলাকায় ডিজেল, পেট্রোল ও অকটেন যথাক্রমে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যেখানে সরকার নির্ধারিত দাম যথাক্রমে ১১৬ ও ১২০ টাকা।

অন্যদিকে পাম্প মালিক ও কর্মচারীরা বলেন, সরবরাহ কম হওয়াই সংকটের মূল কারণ। চাহিদার তুলনায় সরবরাহ সীমিত থাকায় তারা বাধ্য হয়ে অল্প পরিমাণ তেল বিতরণ করছেন। ভিড় ও বিশৃঙ্খলার কারণে কর্মচারীরাও মানসিক চাপের মধ্যে রয়েছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশে গিয়ে সংকট সৃষ্টি করেছে। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকটও তৈরি করছে।

সরকার অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঘোষণা দিয়েছে, অবৈধভাবে তেল মজুত বা পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

আরও

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭