শনিবার, ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসাথে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মাদারীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা সম্ভব হয়নি : সাবেক অর্থ উপদেষ্টা

জাতীয়

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা সম্ভব হয়নি : সাবেক অর্থ উপদেষ্টা

সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় এবং ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবের...

২০২৬-০৫-১৫ ২২:৩৮

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের আশাবাদ বাণিজ্যমন্ত্রীর

জাতীয়

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের আশাবাদ বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের চামড়া শিল্প ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দ...

২০২৬-০৫-১৫ ১৯:১৫

জ্বালানি সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

জাতীয়

জ্বালানি সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

২০২৬-০৫-১৫ ১৮:২৭

টিকাদান বাড়ায় কয়েক সপ্তাহের মধ্যেই কমতে পারে হামের প্রকোপ

জাতীয়

টিকাদান বাড়ায় কয়েক সপ্তাহের মধ্যেই কমতে পারে হামের প্রকোপ

সারাদেশে শিশুদের মধ্যে হামের টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে রোগটির প্রকোপ কমে আসবে বলে...

২০২৬-০৫-১৫ ১৭:২২

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

জাতীয়

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নবম পে-স্কেল কার্যকরের দাবি সরকারি কর্মচারীদের

দীর্ঘ ১১ বছর নতুন বেতন কাঠামো না পাওয়ায় বাড়তি জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মচার...

২০২৬-০৫-১৫ ১৬:১৭

উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

জাতীয়

উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা দেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগকে সরাসর...

২০২৬-০৫-১৫ ১২:১৬