বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

তানজিদ তামিম ক্লিন স্ট্রাইকার : কেলি

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ওয়ানডের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর মধ্যে অলআউট করে তারা। তারপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিম ৭৬ রান করেন। ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করা ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে এসে তানজিদকে প্রশংসায় ভাসালেন।

তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ কেলি বললেন, ‘হ্যাঁ প্রথমবার তাকে সামনাসামনি ব্যাট করতে দেখলাম। আগে টিভিতে দেখা হয়েছে। দারুণ খেলেছে সে। দারুণ প্লেয়ার। ক্লিন স্ট্রাইকার। বোলারদের চ্যালেঞ্জে ফেলে দেয় শুরুতেই। উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয়। তবে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ দারুণ বলও করেছে। শুরুতেই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতেছিল। দুই ম্যাচের কোথায় তফাত এমন প্রশ্নে এই ওপেনারের জবাব, ‘মনে হয় উইকেট। আজকে উইকেটে শুরুতে ঘাস বেশি ছিল। কিছুটা বেশি সময় লেগেছে উইকেট বুঝতে। সাথে জরুরি সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা অনেক ভালো বল করেছে। উইকেটের সাহায্যটা কাজে লাগিয়েছে। আমরা জুটি গড়তে গেলেই উইকেট হারিয়েছি। এখানেই পার্থক্যটা ছিল।’

১৯৮ রান করেও কি জেতার চিন্তা এসেছিল, কেলি বললেন, ‘সবসময়ই ভাবতে হবে রান ডিফেন্ড করা যাবে। নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হবে। খেলা শেষ হয়ে গেছে ভাবা যাবে না, শেষ হওয়ার আগেই। সংগ্রাম করে গিয়েছি আমরা ২০০ রান নিয়েই। মনে হয় ২৪০-২৫০ রান করতে হত প্রথম ম্যাচের মতো। তবে বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে। শুরু থেকেই চাপে রেখেছে আমাদেরকে। ভালোভাবেই রানটা তাড়া করেছে।’

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। সেই ম্যাচ নিয়ে কেলি বলেছেন, ‘এখানে দুই উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এসব উইকেটে খেলেছে তারা জানবে ভালো। আজকের ম্যাচ থেকেও অনেক শেখার আছে। এরপর বিশ্রাম নিয়ে সতেজ হয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে।’

আগামী ২৩ এপ্রিল সিরিজের নির্ধারণী ম্যাচ। খেলা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আরও

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

খেলাধুলা

রোনালদোর পথ ধরে পর্তুগালের ক্যাম্প ছাড়েন আরও একজন

এক ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন, অপর ম্যাচেও শুরুর একাদশে না থাকার সম্ভাবনা ছিল বেশি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্তুগিজ সু...

২০২৬-১০-০৪ ২২:৩২

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

খেলাধুলা

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানে...

২০২৬-১০-০৩ ১৯:০২

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

খেলাধুলা

কলকাতায় ব্রাজিল-ভারত মহারণ, ম্যাচে ১১ বদলির সুযোগ

কলকাতার রাত আজ অন্যরকম হওয়ার অপেক্ষায়। এক পাশে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল, অন্য পাশে ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক প...

২০২৬-১০-০৩ ১৬:৪১

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

খেলাধুলা

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাব ক্রীড়া উৎসব করেছে। দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজ...

২০২৬-১০-০৩ ১২:৫৯