বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে’—টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর বক্তব্য

‘স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে’—টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর বক্তব্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিরোধী দলের আচরণে ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে। তাঁর দাবি, অতীতের মতোই এখনো বিরোধীরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার সময়ও বিরোধীরা বলেছিল—বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। এখন যারা বিরোধী দলে আছে, তারাও একই পথে হাঁটছে। স্বৈরাচারের সেই প্রবণতা তাদের ভেতরেও কাজ করছে।”

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। “সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন সইয়ের জন্য আহ্বান করেছিলেন, তখন প্রথমে বিএনপিই এগিয়ে যায়। আমরা যে সনদে সই করেছি, তার প্রতিটি ধারা বাস্তবায়ন করা হবে,”—বলেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা এলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। “কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়েই তা মোকাবিলা করা হবে,”—যোগ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচন হওয়া এলাকাগুলোতে পরিস্থিতি শান্ত থাকলেও কিছু স্থানে উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছে। বিশেষ করে বায়তুল মোকাররম এলাকায় পরিস্থিতি অস্থির করার চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮