শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

স্বামীর মৃত্যুর পর জামিন চান না দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের কথা জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। স্বামীর মৃত্যুর পর আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে পাশে থাকতে পারেননি। তাই এখন আর বাসায় ফেরার তাড়া অনুভব করছেন না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলায় দীপু মনিসহ সাবেক আওয়ামী লীগ সরকারের ১০ জন সাবেক মন্ত্রী-এমপিকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কাছে কথা বলার অনুমতি চান দীপু মনি। অনুমতি পেয়ে তিনি জানান, তার আইনজীবী জামিনের আবেদন করলেও তিনি এখন আর জামিন চান না। আবেদনটি প্রত্যাহারের ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

দীপু মনি বলেন, তিনি প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন। এর আগে আদালতে নিজের বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ কিছু বলার প্রয়োজন অনুভব করছেন।

স্বামীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ ও বাকরুদ্ধ থাকা স্বামী চোখের ইশারায় কথা বলতেন। সরকারের দায়িত্ব পালনের সময়ও তিনি স্বামীকে আগলে রেখেছেন ও যত্ন নিয়েছেন। কিন্তু গত দুই বছর কারাগারে থাকায় স্বামীর পাশে থাকতে পারেননি বলে জানান তিনি।

আবেগাপ্লুত দীপু মনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে পাশে থাকার সুযোগ তিনি পাননি। ভালোবাসার মানুষকে প্রয়োজনের সময়ে পাশে না পাওয়ার কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, এখন আর বাসায় ফেরার প্রয়োজনীয়তাও যেন ফুরিয়ে গেছে।

তিনি আরও বলেন, তার সন্তানরা চান তিনি জামিনে মুক্তি পান। তবে নিজের আর বাসায় ফেরার কোনো তাড়া নেই।

দীপু মনির বক্তব্যের পর আদালতকক্ষে নীরব পরিবেশ তৈরি হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, আদালত তার বক্তব্যে মর্মাহত। তবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে উভয় পক্ষের বক্তব্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে দীপু মনির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। গত ১৮ আগস্ট তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

এদিন দীপু মনি জামিনের আবেদন প্রত্যাহারের কথা বললেও ডিফেন্স আইনজীবীর সম্মতিতে আবেদনটি পেন্ডিং রাখে ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

আরও

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনে...

২০২৬-০৮-২৪ ১৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

আইন-আদালত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানী...

২০২৬-০৮-২০ ০৮:৪২

সমন যথাযথ হলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায়

আইন-আদালত

সমন যথাযথ হলে একতরফা ডিক্রি বাতিলের আবেদন গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায়

মামলার সমন বিবাদীর সঠিক ঠিকানায় যথাযথভাবে পৌঁছানোর প্রমাণ থাকলে, শুধু সমন পাওয়া যায়নি দাবি করে একতরফা ডিক্রি বাতিলের...

২০২৬-০৮-১৬ ১৩:০০

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

আইন-আদালত

দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মা...

২০২৬-০৮-১৫ ১৯:০৯

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আইন-আদালত

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি...

২০২৬-০৮-১৫ ১২:৩০

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

আইন-আদালত

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

এক যুগ আগে রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ফেরদৌসী আক্তার মেরীকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দ...

২০২৬-০৮-১১ ১৭:৪৫