সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

স্ত্রীকে হত্যা মামলায় একযুগ পরে খালাস পেলেন স্বামী

এক যুগ আগে রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ফেরদৌসী আক্তার মেরীকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী মো. আব্দুর রহিমকে খালাস দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ এর বিচারক এলিনা আক্তার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার আগে আব্দুর রহিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়। তবে খালাসের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম লিটন বলেন, খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করবো।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন রহিম। ওই সময় স্ত্রী মেরীর সঙ্গে তার ঝগড়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, একপর্যায়ে মেরী তার স্বামীকে ধমক দিলে রহিম ক্ষিপ্ত হয়ে তাকে গলা টিপে দেয়ালে চেপে ধরেন। পরে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়। এরপর খাটে শুইয়ে তার বুকের ওপর বসে মুখ চেপে ধরে রাখা হয়। পরদিন সকালে খাটের ওপর মেরীর মরদেহ পাওয়া যায়।

ঘটনার পর প্রথমে অপমৃত্যুর মামলা হয়। পরে মেরীর মা হাসিনা বেগম বাদী হয়ে আব্দুর রহিম, তার মা রানী ও বাবা আবু তাহেরকে আসামি করে মামলা করেন। আদালত অভিযোগটি মোহাম্মদপুর থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা উল্লেখ করে ২০১৫ সালের ৩০ নভেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

এর বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী। পরে আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৫ এপ্রিল আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন সিআইডির পরিদর্শক আব্দুর রাজ্জাক খান। একই প্রতিবেদনে রহিমের মা-বাবাকে অব্যাহতির সুপারিশ করা হয়। ২০১৭ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আত্মপক্ষ সমর্থনে আব্দুর রহিম নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার পক্ষে তিনজন সাফাই সাক্ষ্য দেন।

আরও

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো...

২০২৬-১০-০৬ ১৫:৫৯

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আইন-আদালত

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ছিনতাই করা মো...

২০২৬-১০-০৬ ১৩:৪১

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

আইন-আদালত

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তি...

২০২৬-১০-০৫ ২০:১৪

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

আইন-আদালত

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ওপর...

২০২৬-১০-০৪ ২০:৩১

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

আইন-আদালত

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার...

২০২৬-১০-০৪ ১৬:৩১

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আইন-আদালত

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট পরানো নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন...

২০২৬-১০-০৩ ১৫:০০