বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট

স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট

স্বামীর আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে তা আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা হলে, পারিবারিক আদালত তার বিবেচনাধিকার প্রয়োগ করে স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

ইয়াকুব আলী বনাম সানজিদা নাসরিন দেওয়ানি দেওয়ানি রিভিশন মামলায় গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট এমন রায় দিয়েছেন। হাইকোর্টের দেওয়া ৩২ পৃষ্ঠার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি মঙ্গলবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. নাজের উদ্দিন। বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও তানজিলা রহমান জুঁই। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী ইফফাত হাসান শাম্মী।

রায়ে হাইকোর্ট বলেছেন, মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর অনুমতি ছাড়া নিকাহনামায় ‘বিলম্বিত দেনমোহর’ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং স্ত্রী দাবি করা মাত্রই তা ‘তৎক্ষণাৎ প্রদেয় দেনমোহর’ হিসেবে গণ্য করতে হবে। যা অবিলম্বে পরিশোধযোগ্য।

দেনমোহর ও খোরপোশ সংক্রান্ত পারিবারিক আদালতের এক রায়ের বিরুদ্ধে স্বামীর দায়ের করা দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে বিচারপতি মো. আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

আরও

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

আইন-আদালত

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার...

২০২৬-১০-০৪ ১৬:৩১

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আইন-আদালত

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট পরানো নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন...

২০২৬-১০-০৩ ১৫:০০

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৫ নভেম্বর

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে ৫ নভেম্বর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী...

২০২৬-০৯-২৯ ১৩:৫৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

আইন-আদালত

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকার মেট্রো...

২০২৬-০৯-২৯ ১২:৩২

বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

আইন-আদালত

বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নি...

২০২৬-০৯-২৮ ১৯:৪১