বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ১৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ৩০টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫টি বাস, ১৯টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ২০৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮১টি গাড়ি ডাম্পিং ও ৩৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।