রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচার কার্যকরের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভক্তরা। একই সঙ্গে দাবি পূরণ না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা সালমান শাহর ভক্তরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। এ সময় তারা সালমান শাহ হত্যার দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ হত্যার বিচার কোটি মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ ঘটনার বিচার নিয়ে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে মামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, কোনো রাজনৈতিক, সামাজিক বা প্রভাবশালী পরিচয়ের কারণে যেন কেউ আইনের আওতার বাইরে থাকতে না পারে। গ্রেপ্তার হওয়া আসামি ডনকে জামিন না দিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনেরও দাবি জানান তারা।

মানববন্ধনে দেশের বাইরে থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সালমান শাহর মা নীলা চৌধুরী। েএ সময় তিনি বলেন, তদন্তে হত্যাকাণ্ডের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এখন দ্রুত বিচার কার্যকরের অপেক্ষা। প্রধান হত্যাকারী সামিরাসহ কোনো আসামি যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেষে ভক্তরা ঘোষণা দেন, সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকারও ঘোষণা দেন।

আরও

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো...

২০২৬-১০-০৬ ১৫:৫৯

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আইন-আদালত

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ছিনতাই করা মো...

২০২৬-১০-০৬ ১৩:৪১

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

আইন-আদালত

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তি...

২০২৬-১০-০৫ ২০:১৪

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

আইন-আদালত

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ওপর...

২০২৬-১০-০৪ ২০:৩১

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

আইন-আদালত

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার...

২০২৬-১০-০৪ ১৬:৩১

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আইন-আদালত

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট পরানো নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন...

২০২৬-১০-০৩ ১৫:০০