শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে বিশ্লেষণ করে যা বুঝতে পারল আর্জেন্টিনা

কানসাস সিটিতে আর্জেন্টিনা রোববার কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ঘাম ছুটানো জয়ের পর শেষ আটে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ডকে। যাদের বিপক্ষে কোনো হার নেই তাদের। কিন্তু ইউরোপিয়ান প্রতিপক্ষকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার কোচিং স্টাফ দলের সদস্য ওয়াল্টার স্যামুয়েল পরের ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করেছেন।

লিওনেল স্কালোনির টিমের সদস্য ও সাবেক ডিফেন্ডার সুইজারল্যান্ডের শক্তির জায়গাগুলো নিয়ে কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে তাদের কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটি।

সুইজারল্যান্ডের প্রধান বৈশিষ্ঠ্যগুলো নিয়ে ওয়াল্টার বলেন, ‘তারা একটি শক্ত দল এবং শারীরিক শক্তির দিক থেকে এগিয়ে আছে। তবে তাদের বেশ গুণগত মানও রয়েছে, জাকা, আকানজি… আরও ভালো খেলোয়াড় আছে। তাদের রক্ষণভাগেও কিছু ভালো খেলোয়াড় আছে যারা বল পায়ে বেশ শান্ত ও সুসংগঠিত।’

আর্জেন্টাইন কোচিং স্টাফ জোর দিয়ে বলছেন যে, সুইজারল্যান্ড কেবল শারীরিক শক্তি বা রক্ষণাত্মক কৌশলের ওপর নির্ভরশীল কোনো দল নয়। তাদের খেলোয়াড়রা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে ও নিচ থেকে খেলা তৈরি করে উপরে উঠতে পারে। তাই ওয়াল্টার সুইজারল্যান্ডকে বিশ্লেষণের পাশাপাশি স্কালোনির নিজের দলের শক্তির ওপর মনোযোগ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষের দিকে তাকাই, তবে আমরা আমাদের নিজেদের খেলা নিয়েও ভাবি।’ এই একটি বাক্যেই ম্যাচের প্রতি আর্জেন্টিনার মনোভাব ফুটে ওঠে—প্রতিপক্ষের প্রতি সম্মান, কিন্তু একই সঙ্গে নিজেদের সেই পরিচয়ের ওপর আস্থা রাখা, যা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে।

তাছাড়া বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় দলের ভেতরের উচ্চাকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন ওয়াল্টার। আর্জেন্টিনা ইতোমধ্যেই টুর্নামেন্টের সেরা আট দলের মধ্যে জায়গা করে নিয়েছে। তবে এখনই তিনি ফাইনালে পৌঁছানোর রোমাঞ্চের কথা স্বীকার করেন।

ওয়াল্টার বললেন, ‘ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা সুইজারল্যান্ডের মতো খুব কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি এবং আমাদের এটি মোকাবিলা করতে হবে। তবে আমরা আশাবাদী যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এবং ফাইনালে পৌঁছাতে পারব, যা হবে অবিশ্বাস্য। আর তারপর আপনাকে আপনার সুযোগগুলো নিতে হবে…।’

আরও

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

খেলাধুলা

ফ্রান্সের ধারাবাহিক সাফল্যের নেপথ্যে কী, যা বললেন দেশম

মরক্কোর কোচ সংবাদ সম্মেলন করে গেছেন আধাঘণ্টার বেশি। সাংবাদিকরা ফরাসি কোচ দিদিয়ের দেশমের জন্য অপেক্ষা করছেন তো করছেনই। অত...

২০২৬-০৭-১০ ০৮:৪৩

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

খেলাধুলা

‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ

হারের পর সাধারণত কোচদের মুখ গোমরা থাকে। এদিক থেকে মরক্কোর কোচ ওয়াহাবি ছিলেন খানিকটা ভিন্ন। আজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সে...

২০২৬-০৭-১০ ০৮:৪২

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

খেলাধুলা

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ব্রিস্টলে সিরিজের চতুর...

২০২৬-০৭-১০ ০৮:৩৬

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

খেলাধুলা

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হলো অনেকটা একপেশে। ফরাসিদের দাপুটে ফুটবলের কাছে অসহায় লেগেছে আশরাফ হাকিম...

২০২৬-০৭-১০ ০৮:০৯

অবশেষে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট, গোপন চুক্তি ফাঁস!

খেলাধুলা

অবশেষে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট, গোপন চুক্তি ফাঁস!

২০২৬ বিশ্বকাপে মাঠের ভেতরে এবং বাইরে বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ই...

২০২৬-০৭-০৯ ২৩:৫৬

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

খেলাধুলা

স্কালোনিকে রাগ দেখানো, থুতু নিক্ষেপসহ ম্যাচে যা করেছেন মিশরের কোচ

চলতি ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের ম্যাচ রেফারিংয়ের কারণে বিতর্কিত হয়েছে। খেলার শেষ বাঁশি বাজার পর পরাজিত দ...

২০২৬-০৭-০৯ ২০:০০