সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো কবে, রুটিন নিয়ে যা বলছে বোর্ড

স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো কবে, রুটিন নিয়ে যা বলছে বোর্ড

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত নেওয়ার বিষয়ে ভাবছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এ বিষয়ে পরিস্থিতি জানতে আগামীকাল সোমবার চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড কর্মকর্তারা।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। ডিসিদের কাছ থেকে বর্তমান পরিস্থিতির তথ্য নিয়ে তা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে।

স্থগিত পরীক্ষা কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করা হবে। তবে এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আশা করছি, আগামীকাল রাতের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে ১৬ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এ বিভাগের ৫ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। পরবর্তীতে ফের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বোর্ড।

এ বিষয়ে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম বোর্ড ও এ বিভাগের ৫ জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

আরও

বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ

শিক্ষা-ক্যাম্পাস

বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ...

২০২৬-০৭-১৫ ১৮:০৩

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার: মাহদী আমিন

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগ ও প্রশ্নগুলোর জবাবে পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছ...

২০২৬-০৭-১৪ ২৩:৪৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ...

২০২৬-০৭-১৪ ২৩:১৯

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বল...

২০২৬-০৭-১৪ ১৮:০৫

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষা-ক্যাম্পাস

চট্টগ্রাম বাদে সব বিভাগে চলবে এইচএসসি পরীক্ষা: বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত

বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের সব জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও পূর্বনির্ধারিত সূচি অ...

২০২৬-০৭-১৩ ২২:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও...

২০২৬-০৭-১২ ২২:৩১