বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প

স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।’

আজ বুধবার (১৫ এপ্রিল) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। একইসঙ্গে পোস্ট তিনি চীনের প্রতি নমনীয় বার্তা দেন।

ট্রাম্প বলেন, ‘ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়?’

এর আগে তেহরান জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।

বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

আন্তর্জাতিক

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ এসে আঘাত হানছে ইউরোপে, আর তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি খাতে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প...

২০২৬-০৪-১৫ ১৯:১০

সমকামী পরিচয়ে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করছে বাংলাদেশি ও পাকিস্তানিরা

আন্তর্জাতিক

সমকামী পরিচয়ে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করছে বাংলাদেশি ও পাকিস্তানিরা

যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পেতে সমকামী পরিচয় ব্যবহার করছেন অভিবাসন প্রার্থীরা। বুধবার (১৫ এপ্রিল) বিবিসির এক অনুসন্ধানী...

২০২৬-০৪-১৫ ১৮:৫৭

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে?

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ওপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়...

২০২৬-০৪-১৫ ১১:১৩

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

২০২৬-০৪-১৫ ১০:০৩

আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না : ভ্যান্স

আন্তর্জাতিক

আস্থার সংকট ‘এক রাতে’ দূর হবে না : ভ্যান্স

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপক মাত্রায় আস্থার সংকট রয়েছে এবং তা ‘এক রাতে’ দূর হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভা...

২০২৬-০৪-১৫ ১০:০১