বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

জ্বালানি সংকট ঘিরে চাপ, ঘরে বসে কাজের আহ্বান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ এসে আঘাত হানছে ইউরোপে, আর তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি খাতে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-কে ঘরে বসে কাজের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবেক সরকারি উপদেষ্টা নিক বাটলার সতর্ক করে বলেছেন, সংকটের সবচেয়ে খারাপ সময় এখনো আসেনি। তার মতে, ডিজেলের দাম মে মাস নাগাদ লিটারপ্রতি ২ পাউন্ডেরও অনেক ওপরে উঠে যেতে পারে।

ইরানে চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’তে অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি বেড়েছে।

এই পরিস্থিতিতে জ্বালানি ব্যবহার কমাতে ঘরে বসে কাজের ওপর জোর দেওয়াকে “যৌক্তিক” বলে মনে করছেন বাটলার। তিনি বলেন, এশিয়ার কিছু দেশে ইতোমধ্যে সপ্তাহে অতিরিক্ত একদিন বাসা থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষায়, মানুষকে যদি এমন উদ্যোগ নিতে বলা হয়, তারা সাধারণত সাড়া দেয়, বিশেষ করে যখন অন্যরাও একই কাজ করছে।

এই প্রেক্ষাপটে স্টারমার সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে আবারও ব্রিটিশ নেতৃত্বের সমালোচনা করেছেন। যদিও তিনি দাবি করেছেন, ইরান সংঘাত “শেষের পথে”।

তবে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি এই যুদ্ধকে “ভুল সিদ্ধান্ত” বলে আখ্যা দিয়েছেন এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তার মতে, পরিষ্কার কোনো পরিকল্পনা ছাড়া এমন সংঘাতে জড়ানো শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়েই পরিবার ও ব্যবসার ওপর চাপ বাড়াচ্ছে।

এদিকে একটি গবেষণা সংস্থা সতর্ক করেছে, এই সংঘাতের কারণে চলতি বছরে গড়ে প্রতিটি ব্রিটিশ পরিবার প্রায় ৪৮০ পাউন্ড পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।

সব মিলিয়ে, জ্বালানি সংকটের এই চাপ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার। আর ঘরে বসে কাজের নির্দেশ কি সেই সমাধানের অংশ হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮