বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি

ইরানকে যেন কোনও ধরনের অস্ত্র সরবরাহ করা না হয়, সে বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে শি জিনপিং জানিয়েছেন, চীন তেহরানকে কোনও অস্ত্র দিচ্ছে না। মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার প্রচারিত ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে ট্রাম্প জানান, তিনি শি জিনপিংকে চিঠি লিখে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমি তাকে (শি জিনপিং) এটি না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলাম এবং তিনি আমাকে চিঠিতে তা করছেন না বলে উত্তর দিয়েছেন।’

তবে এই চিঠিগুলো ঠিক কবে আদান-প্রদান করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনও দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে সেই দেশের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে।

আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে, ইরান যুদ্ধ কিংবা ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে বৈশ্বিক তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এই বৈঠকের ওপর কোনও প্রভাব ফেলবে না।

চীনের তেলের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি (শি জিনপিং) এমন একজন মানুষ, যার তেলের প্রয়োজন আছে। কিন্তু আমাদের নেই।’ জ্বালানি শক্তিতে যুক্তরাষ্ট্রের স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি উল্লেখ করতেই ট্রাম্প এমন মন্তব্য করেন।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২