সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি শুধু একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একজন কর্মকর্তা তার কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা শুধু মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের একার ওপর নির্ভর করে না; প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই একটি মন্ত্রণালয় সফলভাবে পরিচালিত হতে পারে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অবদান গুরুত্বপূর্ণ। একজন কর্মচারী যিনি মন্ত্রীর জন্য চা পরিবেশন করেন বা তার দরজা খুলে দেন, তিনিও নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে তাঁর অবদান থাকে। তাই প্রত্যেকের অবদানের যথাযথ স্বীকৃতি থাকা প্রয়োজন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইনমন্ত্রী বলেন, পদোন্নতি কর্মকর্তাদের জন্য যেমন আনন্দ ও গৌরবের বিষয়, তেমনি এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। নতুন পদে কর্মকর্তাদের আরও বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের অভিজ্ঞতা ও অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি তাদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

জাতীয়

ইউরোপ-আমেরিকার বাইরে পোশাক রফতানিতে বড় চমক

বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রফতানিতে নতুন সম্ভাবনা তৈরি করছে ইউরোপ-আমেরিকার বাইরের বাজারগুলো। প্রচলিত বাজারের বাইরে...

২০২৬-১১-১১ ১৪:৫১

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

জাতীয়

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা, বাংলাদেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ককটেল হামলা

ঢাকার রাস্তায় রাত নামলেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। কোথাও চলন্ত বাসে আগুন, কোথাও থানার সামনে ককটেল বিস্ফোরণ। কখনও আবার পু...

২০২৬-১১-১০ ১২:৫৩

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

জাতীয়

বাসে আগুন, ককটেল বিস্ফোরণে বাড়ছে আতঙ্ক, নেপথ্যে কারা?

১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির আগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উ...

২০২৬-১১-১০ ১০:৪৬

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৩০০ পরিবার নিশ্চিহ্ন

জাতীয়

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৩০০ পরিবার নিশ্চিহ্ন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে। দেশে ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি ন...

২০২৬-১১-০৯ ১৯:৫৫

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

জাতীয়

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল...

২০২৬-১১-০৯ ১৩:৫৬

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

জাতীয়

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পরপরই এই নব...

২০২৬-১১-০৭ ১০:৫০