বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে

সরকার দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট পরিচালনায় বিশ্বের ৫৭তম দেশ হিসেবে যাত্রা শুরু করেছে ২০১৮ সালে। সেই স্যাটেলাইট এখন শুধু কার্যকরই নয়, লাভজনকও। এ পর্যন্ত প্রায় ৩৮ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা এসেছে। সরকার এখন দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে, যা নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) স্থাপন করা হবে, যাতে আরও স্পষ্ট ছবি ও তথ্য পাওয়া যায়।

আজ (সোমবার) সন্ধ্যায় ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি)’ সদর দপ্তরের কাউন্সিল হলে ‘স্যাটেলাইট ড্রোনস অ্যান্ড দ্য ফিউচার অব স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে দেখছে না বরং জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করছে। যোগাযোগ, সম্প্রচার, রিমোট সেন্সিং ও তথ্য সংগ্রহে এর চাহিদা দ্রুত বাড়ছে। এ প্রযুক্তি ইতোমধ্যে মানুষের জীবন বদলে দিতে শুরু করেছে, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য খাতে।

তিনি আরও জানান, উপকূলীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটের মাধ্যমে আগাম বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলো যাতে ঘূর্ণিঝড় বা বৈরী আবহাওয়ার আগে সতর্কবার্তা পায়, সে বিষয়ে কাজ করছে সরকার। প্রতিবছর সমুদ্রে দুর্ঘটনায় বহু জেলে প্রাণ হারান। স্যাটেলাইট প্রযুক্তি সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

কৃষি খাতেও স্যাটেলাইটের ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট চিত্র ব্যবহার করে বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও কৃষিজমির অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। কোনো এলাকায় কী ধরনের ফসল ভালো হয়, কোথায় ক্ষতি হচ্ছে এসব তথ্যও দ্রুত পাওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

ড্রোন প্রযুক্তি বিষয়ে তিনি বলেন, ড্রোন এখন আর শুধু ছবি তোলার যন্ত্র নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, সীমান্ত নজরদারি, উপকূলীয় পর্যবেক্ষণ ও কৃষি ব্যবস্থাপনার কার্যকর প্ল্যাটফর্‌ম। ড্রোন ও স্যাটেলাইটের সমন্বয়ে আরও নির্ভুল তথ্য পাওয়া যাচ্ছে, যা উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানো হবে।

ফকির মাহবুব আনাম আরও জানান, সরকার ৩৬ হাজার কিলোমিটার উচ্চ কক্ষপথের পরিবর্তে প্রায় ৫০০ কিলোমিটার উচ্চতায় নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে। এতে দেশের বিভিন্ন এলাকার আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে এবং তথ্য সংগ্রহ হবে দ্রুততর। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে কাজ চলছে।
অনুষ্ঠানে প্রকৌশলী ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে স্পেস ডেটা, গ্রাউন্ড স্টেশন ডিজাইন, স্যাটেলাইট অ্যাপ্লিকেশন ও ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ বাড়াতে হবে। শিক্ষার্থী স্যাটেলাইট প্রকল্প, সার্টিফিকেশন কর্মসূচি এবং স্পেসটেক স্টার্ট-আপ তৈরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।

আরও

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আসছে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়ত...

২০২৬-০৯-৩০ ১৯:৩৫

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন বলে...

২০২৬-০৯-৩০ ১৯:৩৪

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪