সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শরীরে ৫ বুলেটের ক্ষত, অর্থাভাবে রিকশা চালাচ্ছেন জুলাইযোদ্ধা বুলবুল

শরীরে ৫ বুলেটের ক্ষত, অর্থাভাবে রিকশা চালাচ্ছেন জুলাইযোদ্ধা বুলবুল

চব্বিশের আন্দোলনে রাজপথে নেমে আওয়ামী সন্ত্রাসীদের চালানো গুলিতে আহত হয়েছেন বুলবুল। শরীরের বিভিন্ন স্থানে বৃদ্ধ হওয়া বুলেটের ক্ষত নিয়ে আজও লড়ে যাচ্ছেন এই অকুতোভয় যোদ্ধা। তবে এবারের লড়াইটাও রাজপথে, তবে সেটা দু-মুঠো ভাতের জন্য। শরীরে এখনো পাঁচটি বুলেট বয়ে বেড়াচ্ছেন তিনি, কিন্তু অর্থাভাবে থমকে গেছে তার উন্নত চিকিৎসা।

বুলবুল জানান, ফ্যাসিবাদী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেশ মাতৃকার টানে তিনি ঘরে বসে থাকতে পারেননি। রক্তস্নাত জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ফেনীর ছাত্র-জনতার মিছিলে শামিল হয়েছিলেন তিনি। গত ৪ আগস্ট মহিপাল সার্কিট হাউজ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থানকালে চারদিক থেকে আসা আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তার ডান পায়ে তিনটি বুলেট আঘাত হানে। সে সময় প্রতিকূল পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাও নিতে পারেননি তিনি। পরবর্তীতে ধার-দেনা ও নিজস্ব খরচে অপারেশন করে পা থেকে তিনটি বুলেট অপসারণ করেন। এখনো তার হাত, উরু এবং কোমরে পাঁচটি বুলেট রয়ে গেছে। তিনি গেজেটভুক্ত জুলাইযোদ্ধা হলেও চিকিৎসা সুবিধা পাচ্ছেন না।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসার চালাতে বাধ্য হয়ে রিকশা চালানো শুরু করেন তিনি। জুলাই আন্দোলনে প্রাপ্ত সহায়তার টাকা দিয়ে একটি অটোরিকশা রিকশা কিনলেও, শরীরে থাকা বুলেটের যন্ত্রণায় তা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে তার জন্য। খুলনা মহানগরের ১৯নং ওয়ার্ডের বাসিন্দা বুলবুল জীবিকার তাগিদে ১৯৯৮ সালে ফেনীতে আসেন। বর্তমানে তিনি মহিপালের বড় বাড়িতে সপরিবারে ভাড়া বাসায় থাকেন। এক ছেলে ও এক মেয়ের জনক বুলবুল এখন দিশেহারা। টাকার অভাবে পড়াতে পারছেন না সন্তানদের। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়েও হিমশিম খাচ্ছেন তিনি। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে কোনো ব্যবস্থা করতে পারছেন না।

বুলবুল বলেন, ‘হাত, উরু আর কোমরে বুলেট থাকায় রিকশা চালাতে খুব কষ্ট হয়। কিন্তু বসে থাকলে পরিবার না খেয়ে থাকবে। সরকারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমার চিকিৎসার ব্যবস্থা করুন যাতে আমি সুস্থ হয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সাবেক ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ বলেন, ‘এই সরকার ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের ত্যাগের ফসল। বুলবুলের মতো যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। একজন জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরবে এটা মেনে নেওয়া যায় না।’

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই যোদ্ধা। শরীর থেকে বুলেটগুলো সরিয়ে সুস্থভাবে বেঁচে থাকার নিশ্চয়তা চান বুলবুল আহমেদ।

আরও

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

সারা দেশ

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নারায়য়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া শাহচিলাপুরে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্'র মাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাস...

২০২৬-০৪-০৫ ২০:৩৯

সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর সহপাঠীর মৃত্যু

সারা দেশ

সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর সহপাঠীর মৃত্যু

সখিপুর- গোড়াই আঞ্চলিক মহাসড়কের তক্তারচালা সেগুনবাগান এলাকায় গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে পিকআপের সঙ্গে ম...

২০২৬-০৪-০৫ ২০:৩৭

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

সারা দেশ

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজ...

২০২৬-০৪-০৫ ১৯:৫৮

শিলাবৃষ্টি: ৮১৫ লাখ টাকার ক্ষতিতে কুড়িগ্রামের কৃষকরা

সারা দেশ

শিলাবৃষ্টি: ৮১৫ লাখ টাকার ক্ষতিতে কুড়িগ্রামের কৃষকরা

কুড়িগ্রামে তিস্তার চরাঞ্চলে মরিচসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হলেও শিলা ও অতিবৃষ্টির কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে...

২০২৬-০৪-০৫ ১৯:৫৬

নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার ক...

২০২৬-০৪-০৫ ১৯:৫৪