সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রী'কে ধর্ষণ,হত্যার হুমকি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রী'কে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২১) সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষকের বিচারের দাবিতে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন,উপজেলার চর হুগলা এলাকার বাসিন্দা ১. মোঃ ইয়ামিন (৩৫) ও ২. মোঃ ইব্রাহিম খলিল (৩০)।
এঘটনায়

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্তরা তাকে প্রায়ই কু-প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ০২/০১/২০২৬ তারিখ রাতে আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে। ১ নং বিবাদী মোঃ ইয়ামিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ২ নং বিবাদী মোঃ ইব্রাহিম খলিল তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে।

পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৮ মাস ধরে ১ নং বিবাদী তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে কিল-ঘুসি মেরে ও পিস্তল উঁচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, বর্তমানে তিনি ৩টি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান,এ ঘটনায় অভিযোগ পেয়েছি,মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৯

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭