সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে হামলা, নগদ ও ই-মানি ডাকাতি

সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে হামলা, নগদ ও ই-মানি ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) সকালে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ অর্থ, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (২ মে) বিকেলে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে হানা দেয় একদল ডাকাত। প্রতিষ্ঠানের সাবেক ডিএসও রবিউল আউয়াল পিন্টুর নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালায়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক আল- আমিন জানান, ডাকাতদল অফিসে প্রবেশ করে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরা, ডিবিআর এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া লুণ্ঠিত মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারী রবিউল আউয়াল পিন্টু শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। সরকারি দলের ভুইফুড় সংগঠনের পদের প্রভাবে ডাকাতি শেষে হামলাকারীরা বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে প্রতিষ্ঠানের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখায়।

প্রতিষ্ঠানের মালিকের ধারণা, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য আগে থেকেই সংগ্রহ করে রেখেছিল এবং পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২