মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শৈলকুপায় হাটের দখলে শহর, তীব্র যানজটে জনদুর্ভোগ

শৈলকুপায় হাটের দখলে শহর, তীব্র যানজটে জনদুর্ভোগ

ঝিনাইদহের শৈলকুপা শহরে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে হাট-বাজার বিস্তারের ফলে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে পেঁয়াজ ও পাটের হাটকে কেন্দ্র করে শহরজুড়ে তীব্র যানজট দেখা দিচ্ছে, যা স্থানীয়দের দৈনন্দিন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, শৈলকুপা একটি প্রাচীন ব্যবসা কেন্দ্র। ব্রিটিশ আমলেরও আগে কুমার নদের তীরে এ বাজার গড়ে ওঠে। একসময় ধান, গম, পাট, মসুর, ছোলা ও আখের গুড়সহ বিভিন্ন কৃষিপণ্যের বড় মোকাম ছিল এটি। নদী নাব্য থাকায় এসব পণ্য বড় বড় নৌকায় দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো। তখন জনসংখ্যা কম থাকায় সপ্তাহে শনি ও মঙ্গলবার ছোট পরিসরে হাট বসত।

১৮৬২ সালের দিকে শৈলকুপায় থানা প্রতিষ্ঠার পর ধীরে ধীরে বিভিন্ন সরকারি অফিস গড়ে ওঠে এবং হাটের বিস্তৃতিও বাড়তে থাকে। ১৯৮২ সালে উপজেলায় উন্নীত হওয়ার পর প্রশাসনিক কার্যক্রম বাড়ে এবং ১৯৯২ সালে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত হলে জনসংখ্যা ও ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পায়।

কিন্তু সময়ের সঙ্গে হাটের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়ে। কুমার নদী ভরাট করে হাটের আয়তন বাড়ানো হলেও ভরাটকৃত জায়গার বড় অংশ দখল করে দোকানঘর ও গুদাম নির্মাণ করা হয়েছে। ফলে হাট এখন শহরের প্রধান সড়কে বসছে।

এদিকে ব্যবসায়ীদের দখলে চলে গেছে ফুটপাতও। ব্রিজ রোডসহ শহরের বিভিন্ন এলাকায় দোকানের সামনে ফুটপাত দখল করে রাখায় পথচারীদের চলাচল বিঘিœত হচ্ছে। হাটের দিনগুলোতে শত শত ভ্যান, আলমসাধু, ইজিবাইক, ট্রাক ও অন্যান্য যানবাহন শহরে প্রবেশ করায় সৃষ্টি হয় তীব্র যানজট।

স্থানীয়রা জানান, এ অবস্থায় জরুরি প্রয়োজনে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে পেঁয়াজ ও পাটের হাটের দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

এ বিষয়ে শৈলকুপা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, পৌর এলাকায় জায়গা সংকটের বিষয়টি তাঁর নজরে এসেছে। এ নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা হয়েছে এবং সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও ব্যবসা সম্প্রসারণের কারণে শৈলকুপা শহরে পরিকল্পিতভাবে হাট-বাজার স্থানান্তর বা সম্প্রসারণ এখন সময়ের দাবি। বিশেষ করে পেঁয়াজ ও পাটের হাটের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা না হলে ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়বে।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২