মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও আন্দোলনের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে যোগ্যতা ও আন্দোলনের অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দেবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতা, আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং ব্যক্তিগত ত্যাগকে গুরুত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও বক্তব্য দেওয়ার দক্ষতা রয়েছে—এমন নারী নেত্রীদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, মেধা ও নেতৃত্বগুণের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

সংগীতশিল্পী কনক চাপা প্রসঙ্গে রিজভী বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকা খ্যাতিকে গুরুত্ব দেওয়া হয়। তবে এ ঘটনায় কারও অসৌজন্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, তৃতীয় দিনেও সকাল থেকেই দেশের বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন। বিকেল ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। গত দুই দিনে সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১,০২৫টি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে দলটি।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮