রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত বিচার চান তারা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের শফি মিয়ার বাজার মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে হুংকার দিলে হবে না। সাহস ও বুকের পাটা থাকলে এখনই দেশের মাটিতে আসুন। আপনাদের জন্য ফাঁসির মঞ্চ ও বিচার প্রস্তুত আছে।’

বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে ঢাকা শহরে কয়েকটি ব্রিজ ও ওভারপাস নির্মাণ করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। যাদের বিচারের আওতায় আনা প্রয়োজন, তাদের আদালতের মুখোমুখি না করা পর্যন্ত রাজপথের কর্মসূচি পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সমাবেশে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

রাজনীতি

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

‘আমি কখনো জামায়াত করিনি’ বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য...

২০২৬-০৯-২৪ ১৪:৪৫