মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলেছে সংস্থাটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এর দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সংস্থাটি আরও জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

জাতীয়

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকস। এ জন্য দক্ষ...

২০২৬-০৯-২১ ১৭:২৯

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

জাতীয়

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রু...

২০২৬-০৯-২১ ১৫:৪১

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবেই বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্...

২০২৬-০৯-২১ ১৫:৩১

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতীয়

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাতে মিল...

২০২৬-০৯-২১ ১৫:২৩

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

জাতীয়

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ব...

২০২৬-০৯-২১ ১৩:০৩