মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি খাতে নীতির ধারাবাহিকতা থাকবে: প্রতিমন্ত্রী

জ্বালানি খাতে নীতির ধারাবাহিকতা থাকবে: প্রতিমন্ত্রী

৫ আগস্টের পর দেশের মানুষ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাতারাতি পরিবর্তন আসেনি। তাই জ্বালানি ও তেল-গ্যাস খাতে সরকারের নীতিতেও ধারাবাহিকতা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

আসন্ন পূজাকে ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইটভাটা প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, নিয়মের বাইরে থাকা ইটভাটাগুলোকে আইনের আওতায় আনা হবে। পরিবেশের জন্য ক্ষতিকর ও অনিয়মে পরিচালিত ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ ও পৌর প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও বিজিবির কর্মকর্তা এবং জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

জাতীয়

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকস। এ জন্য দক্ষ...

২০২৬-০৯-২১ ১৭:২৯

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

জাতীয়

‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম’: রুহুল কবির রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রু...

২০২৬-০৯-২১ ১৫:৪১

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবেই বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্...

২০২৬-০৯-২১ ১৫:৩১

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতীয়

সাইবার অপরাধ দমনে যৌথ উদ্যোগ: চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাতে মিল...

২০২৬-০৯-২১ ১৫:২৩

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

জাতীয়

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ব...

২০২৬-০৯-২১ ১৩:০৩