বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে’: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবেই বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে রোববার রাত ১২টা থেকে কার্যকর হওয়ার মাধ্যমে দেশজুড়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায় সরকার। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মূল্যবৃদ্ধির পেছনে বৈশ্বিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি দামে তেল কিনতে গিয়ে বিপিসিকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল এবং সেই লোকসান সামাল দিতেই বাধ্য হয়ে সরকারকে এই সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রীর দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বাড়িয়ে দেবে। এই নতুন মূল্য কাঠামোর কারণে জনগণকে শুধু জ্বালানি তেল কিনতেই প্রতি মাসে আগের চেয়ে অতিরিক্ত ৯০০ থেকে ১ হাজার কোটি টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, দেশে একলাফে এত বেশি পরিমাণে জ্বালানি তেলের দর বৃদ্ধির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২২ সালের আগস্টে তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল, যদিও পরবর্তীতে ব্যাপক জনরোষের মুখে ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। বর্তমান সরকার প্রথম দফায় গত ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানির দাম ১৫ থেকে ১৬.৬৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার পর এবার দ্বিতীয় দফায় এই মূল্যবৃদ্ধি করল।

আরও

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজ...

২০২৬-০৯-২২ ২২:০৩

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জু...

২০২৬-০৯-২২ ২০:৩০

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জাল...

২০২৬-০৯-২২ ২০:১৪

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয়

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাহাবুব রহমান (৩৫)কে...

২০২৬-০৯-২২ ১৫:০৫

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

২০২৬-০৯-২২ ১৪:৪০

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

জাতীয়

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

২০২৬-০৯-২২ ১৪:০৯