সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিলের দাবি ছাত্রশিবিরের

সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিলের দাবি ছাত্রশিবিরের

জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিলটির সংশ্লিষ্ট বিধানকে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি দাবি করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে ইসলামের মৌলিক বিধান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আলেম-উলামা, ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব কথা বলেন।

‘শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক’

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলাম ও ইসলামী শরিয়াহর মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস করা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাতের শামিল।

তাদের দাবি, পবিত্র কুরআন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও প্রচলিত শরিয়াহ ব্যাখ্যা অনুযায়ী হেবা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর একটি গুরুত্বপূর্ণ শর্ত।

কিন্তু সংশোধিত আইনে মালিকানা হস্তান্তরের পরও দাতার আজীবন ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রাখার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। তাদের মতে, হেবা ও মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে এ বিধান শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

আইন প্রণয়ন নিয়ে প্রশ্ন

ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, ইসলামের উত্তরাধিকার আইন বিষয়ে কোনো স্বীকৃত ফকিহ, মুফতি বা শরিয়াহ বিশেষজ্ঞের মতামত না নিয়ে আইনমন্ত্রী নিজের ব্যাখ্যা উপস্থাপন করে তড়িঘড়ি করে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলটি পাস করেছেন।

বিবৃতিতে তারা আরও দাবি করেন, ক্ষমতায় যাওয়ার আগে পবিত্র কুরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো আইন করা হবে না এবং মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে শাসকগোষ্ঠী প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে শরিয়া আইনকে ‘মধ্যযুগীয় আইন’ বলে কটাক্ষ করেছেন বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

বিতর্কিত ধারা বাতিলের দাবি

ছাত্রশিবির নেতারা বলেন, ‘এ দেশে ইসলামের মৌলিক বিধানের পরিপন্থি কোনো আইনই মেনে নেওয়া হবে না।’

তারা অবিলম্বে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’-এর বিতর্কিত ধারা বাতিলের দাবি জানান। একই সঙ্গে ইসলামের মৌলিক বিধান ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ফকিহ, মুফতি ও শরিয়াহ বিশেষজ্ঞসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিলটির সংশ্লিষ্ট ধারা নিয়ে ছাত্রশিবিরের আপত্তির পাশাপাশি এর আইনগত ও শরিয়াহভিত্তিক ব্যাখ্যা নিয়ে সামনে আরও আলোচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

রাজনীতি

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসড...

২০২৬-০৯-০৫ ২২:৪০

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ কিছু মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-০৫ ২০:৩১

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

রাজনীতি

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে গণহত্যার একটা বিচারেরও অগ্...

২০২৬-০৯-০৫ ১৯:৪৯

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

রাজনীতি

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র...

২০২৬-০৯-০৫ ১৭:২৭

শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

রাজনীতি

শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্...

২০২৬-০৯-০৫ ০৮:৩৬