মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। বৈঠকে দলটির আমির নিয়মিতভাবে সম্পাদকদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সভায় দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভূমিকা তুলে ধরেছেন আমির। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানে জামায়াতের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে। অতীতে প্রচলিত বিরোধী দলের ‘খারাপ অনুশীলন’ থেকে বেরিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কাজ প্রতিরোধে জামায়াত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদকরা এ নীতির প্রশংসা করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। রাজপথে বিরোধী দলের আন্দোলন থাকলেও দেশ যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।

সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটিই জামায়াতে ইসলামীর প্রথম মতবিনিময় সভা বলেও জানান গোলাম পরওয়ার।

এদিকে, ‘গুম’ প্রসঙ্গে জামায়াত নেতার বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়টিও আলোচনায় আসে। বক্তব্যের ক্ষেত্রে ‘স্লিপ অব টাং’ হওয়ায় সমালোচনার মুখে ভুল স্বীকার করেছেন সংশ্লিষ্ট নেতা।

সংসদে বৈষম্যের অভিযোগ

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত ভূমিকা রাখছে। কিন্তু এরপরও স্পিকারের কাছ থেকে তারা ‘ইনসাফপূর্ণ আচরণ’ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও আতাউর রহমান সরকারসহ জামায়াতের নেতারা বৈঠকে অংশ নেন।

আরও

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিন...

২০২৬-০৮-২৪ ০৮:৪৯

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

রাজনীতি

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়...

২০২৬-০৮-২৩ ২১:১৩

মন্ত্রী থেকে পদত্যাগ জহির উদ্দিনের, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতি

মন্ত্রী থেকে পদত্যাগ জহির উদ্দিনের, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেক...

২০২৬-০৮-২২ ১৮:০৫

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এ...

২০২৬-০৮-২১ ২২:৪৩

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

রাজনীতি

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

শস্য-শ্যামলা, সুজলা-সুফলা বাংলাদেশ। এই দেশে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম কম হয়নি। তারপরও বিশ্বের বুকে বারবার মাথা তুলে দাঁড...

২০২৬-০৮-২১ ১৫:০২

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

রাজনীতি

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

একটি রাজনৈতিক দলের বর্তমান পরিচয় তার ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করতে পারে, কিন্তু তার অতীতকে মুছে দিতে পারে না। সময়ের...

২০২৬-০৮-২০ ২৩:১৪