সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ সংকট তৈরি হলেও এর জন্য সরকারের ন্যূনতম দায় নেই- এমন অবস্থান গ্রহণযোগ্য নয়। কোনো সংকট দেখা দিলেই বিগত সরকারের ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কোনোটিই তারা রক্ষা করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গ্যাস সংকটে দেশের বিভিন্ন কারখানার উৎপাদন কমে গেছে। বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলার পরও তিন মাসের মধ্যে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক।

র‌্যাব প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে র‌্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার তা না করে নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। নিষেধাজ্ঞা এড়াতেই সরকার এ ধরনের উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারাকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, সরকার পরিচালনায় ছয় মাস হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেনি। বরং তারা পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এ অবস্থান থেকে সরে না এলে তাদের ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে।

সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতায় দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক।

তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতার কারণে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণ ভোগান্তিতে পড়েছে।

 

আরও

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এ...

২০২৬-০৮-২১ ২২:৪৩

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

রাজনীতি

রাজনৈতিক প্রশ্রয়ে উগ্রবাদের পুনরুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ

শস্য-শ্যামলা, সুজলা-সুফলা বাংলাদেশ। এই দেশে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম কম হয়নি। তারপরও বিশ্বের বুকে বারবার মাথা তুলে দাঁড...

২০২৬-০৮-২১ ১৫:০২

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

রাজনীতি

একাত্তর নিয়ে নতুন বয়ান, পুরোনো প্রশ্নের উত্তর কোথায়?

একটি রাজনৈতিক দলের বর্তমান পরিচয় তার ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করতে পারে, কিন্তু তার অতীতকে মুছে দিতে পারে না। সময়ের...

২০২৬-০৮-২০ ২৩:১৪

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন ভোট দেননি। ভোট দিয়...

২০২৬-০৮-২০ ২০:৫০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুনি...

২০২৬-০৮-২০ ১৮:৪১

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী

রাজনীতি

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানায় সরকার: রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ...

২০২৬-০৮-১৯ ১৪:৫৩