বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সখীপুরে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, শিক্ষা ও কৃষি উপকরণ, গবাদি পশু বিতরণ

সখীপুরে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, শিক্ষা ও কৃষি উপকরণ, গবাদি পশু বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে আজ শনিবার উপজেলা মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সখীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং দরিদ্র মহিলাদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং টাঙ্গাইল-০৮ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: নাজিম উদ্দীন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, প্রেস ক্লাবের আহবায়ক মোহাম্মদ এনামুল হক।

২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় সখীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন , বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী , ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র মহিলার মাঝে গবাদি পশু ও ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, উপকারভোগীবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২