বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকবার (সিরিজ) বিস্ফোরণ হয়েছে এবং এতে আহত হয়েছেন ৪ জন। আজ সোমবার ভোরের দিকে আলেপ্পোর আল-ইস এলাকায় ঘটেছে এ বিস্ফোরণ।

 

বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যে আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অপারেশন বিভাগের প্রধান ফয়সাল মাহমুদ আলী বলেছেন, সিরিজ বিস্ফোরণের কারণে তাদের ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে খানিকটা বিলম্ব হয়েছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা আরব নিউজকে বলেছেন, “শেষ রাতের দিকে বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। ছাদে উঠে দেখি দূরে বিশাল এক অগ্নিশিখা।”

কীব কারণে এ বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। আলেপ্পোর গভর্নর আজম আল ঘারিব আলেপ্পোর বাসিন্দাদের আপাতত ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, শহরের হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

 

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের সংলগ্ন সড়কগুলো ইতোমধ্যে বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন আলেপ্পোর মেয়র।

সম্প্রতি সময়ে সিরিয়ার বিভিন্ন এলাকায় এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে। কীভাবে এসব বিস্ফোরণ ঘটছে এবং কারা এসবের জন্য দায়ী— সে ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু বলেনি দেশটির প্রেসিডেন্ট আহমেদ শারা’র নেতৃত্বাধীন সরকার।

সূত্র : আরব নিউজ

আরও

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে...

২০২৬-০৯-২২ ১৩:১৯

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব...

২০২৬-০৯-২২ ১১:৫১

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবে...

২০২৬-০৯-২১ ১৭:৩২

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি...

২০২৬-০৯-২১ ১৫:৩৮

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী...

২০২৬-০৯-২১ ১৫:২৮