রবিবার, ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮শ ছাড়াল

সিরাজগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮শ ছাড়াল

সিরাজগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮শ ছাড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৪ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, শুক্রবার (২৯ মে) শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।

নতুন রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৪ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।

এর আগে, গত ১৭ মে পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৬০০ জন। সেই হিসাবে মাত্র ১২ দিনের ব্যবধানে আরও ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও

মীরসরাইয়ো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিল ও খিচুড়ি বিতরণ

সারা দেশ

মীরসরাইয়ো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিল ও খিচুড়ি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফি...

২০২৬-০৫-৩০ ২২:৪৩

বাংলাদেশ এক জিয়াউর রহমানকে হারিয়েছে আর এক জিয়াউর রহমানকে পেয়েছে-  নায়াব ইউসুফ

সারা দেশ

বাংলাদেশ এক জিয়াউর রহমানকে হারিয়েছে আর এক জিয়াউর রহমানকে পেয়েছে- নায়াব ইউসুফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বা...

২০২৬-০৫-৩০ ২১:১৬

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

সারা দেশ

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্...

২০২৬-০৫-৩০ ১৮:৫০

জিয়ার দেশপ্রেম ও নেতৃত্ব আজও অনুপ্রেরণা: প্রতিমন্ত্রী

সারা দেশ

জিয়ার দেশপ্রেম ও নেতৃত্ব আজও অনুপ্রেরণা: প্রতিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব আজও জাতিকে পথ দেখায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,...

২০২৬-০৫-৩০ ১৮:৩৩

মহাস্থানের মূর্তি রহস্য উন্মোচনে বৈজ্ঞানিক পরীক্ষা

সারা দেশ

মহাস্থানের মূর্তি রহস্য উন্মোচনে বৈজ্ঞানিক পরীক্ষা

দুই দশকের কাছাকাছি সময় ধরে প্রশ্নের আড়ালে থাকা মহাস্থানগড় জাদুঘরের ৪৭টি প্রত্নতাত্ত্বিক মূর্তির সত্যতা যাচাইয়ে তদন্ত কার...

২০২৬-০৫-৩০ ১৮:৩১