সারা দেশ
মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি' এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের বড়বাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 'জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী'র নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এই সাংস্কৃতিক গোষ্ঠী আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।" তিনি শিক্ষার্থীদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।সাংস্কৃতিক ও ইতিবাচক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যুবসমাজ যেন কোনোভাবেই বিপথগামী হতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গান এবং সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে যুবসমাজ কখনোই মাদকের দিকে ঝুঁকবে না।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এই সাংস্কৃতিক গোষ্ঠী আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।" তিনি শিক্ষার্থীদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।নতুনদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, তোমাদের হাত ধরেই রচিত হোক আমাদের সংস্কৃতির নতুন স্বর্ণালী অধ্যায়। জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করো, হৃদয়ে ধারণ করো দেশপ্রেম ও মানবিকতা।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের হাতেই লালমনিরহাটের এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ। মাদক থেকে দূরে থেকে তোমরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে নিয়োজিত করবে। সুস্থ সংস্কৃতিচর্চা ও জ্ঞানচর্চাই পারে যুবসমাজকে সঠিক পথে রাখতে।জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মননীতা দাস, অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী। বক্তারা জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোকপাত করেন।অনুষ্ঠানে জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুনদের আগমনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জল তরঙ্গ কেবল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ পথচলায় জেলার সংস্কৃতি অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সুর ও ছন্দের মূর্ছনায় একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েই শেষ হয় এই প্রাণবন্ত বরণ উৎসব।
আরও
সারা দেশ
গাইবান্ধায় প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে কিশোর ও গৃহবধূর মৃত্যু
২০২৬-১০-১৪ ১৩:০৭
সারা দেশ
ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...
২০২৬-১০-১৪ ১৩:০৫
সারা দেশ
ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা
রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...
২০২৬-১০-১৪ ১৩:০২
সারা দেশ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...
২০২৬-১০-১৩ ১৯:৫৭
সারা দেশ
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...
২০২৬-১০-১৩ ১৮:০৯
সারা দেশ
তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...
২০২৬-১০-১৩ ১৭:১৮