বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি

সারা দেশ

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

২০২৬-১০-০৪ ১৭:৩৭

সারা দেশ

লালমনিরহাটে সাত সকালে সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

২০২৬-০৯-২৮ ১৩:৫১

সারা দেশ

বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

২০২৬-০৯-২৫ ২২:৪৮

সারা দেশ

লালমনিরহাটে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

২০২৬-০৯-১৩ ১৭:১৫

সারা দেশ

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। সমিতির ব্যবস্থাপনা পরিচালকের দায়ের করা এই মামলাটি বর্তমানে নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করেছে আদালত।

২০২৬-০৯-০৮ ২৩:০৫

সারা দেশ

ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদারি

সীমান্তবর্তী ঘেঁষা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা একটি সুপ্রাচীন, সুপ্রসিদ্ধ ও ইতিহাস খ্যাত জনপদের নাম। তদানীন্তন ভারত বর্ষের পূর্বপ্রান্তের সভ্যতার যে সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ লীলাভূমি গড়ে উঠেছিল, তারই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল কাকিনা। হিমালয়ের পাদদেশে তিস্তা, ব্রক্ষ্মপুত্র, করতোয়া ও ধরলা নদী বিধৌত বৈচিত্র্যময় জনপদ কাকিনা প্রাগৈতিহাসিক যুগ থেকেই সভ্যতার আলোয় উদ্ভাসিত ছিল। মহাভারতের ও অন্যান্য ধর্মগ্রন্থের তথ্যবিচারে যিশুখ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর আগেও ভারত বর্ষের পূর্ব প্রান্তের এই জনপদটিতে সভ্যসমাজের অস্তিত্ব বিদ্যমান ছিল। এরপর এখানে প্রাগজ্যোতিষ, লৌহিত্য, কামরুপ ও কামতা রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আরো পরে বর্মা ও পাল রাজবংশসহ বেশ কয়েকটি রাজ বংশ এই অঞ্চলে রাজত্ব স্থাপন করেছিল। ইতিহাসের ধারাবাহিকতায় মহারাজ বিশ্বসিংহ (বিশু) ১৪৯৬ খ্রিস্টাব্দে কোচবিহার রাজ্যের গোড়াপত্তন করেন। আর এই কোচবিহার রাজ্যের ছয়টি পরগনার মধ্যে ছিল একটি কাকিনা।

২০২৬-০৮-৩১ ১৬:১৯

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।

২০২৬-০৮-২৫ ২২:২৬

সারা দেশ

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ, শাস্তি চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রংপুর ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক ইউসুফ আলীর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক।

২০২৬-০৮-২৩ ১৫:৩৮

সারা দেশ

লালমনিরহাটে ‘নন্দিনী’ হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের স্কুলছাত্রী নন্দিনী রায় (৭) হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামি দুই আসামি রনজিৎ কুমার রায় ও মমতা রানীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৫:০৭

সারা দেশ

পাটগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ, ‘দাদা’ গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৬-০৮-২০ ১৬:৫৩

সারা দেশ

প্রবাসীর স্ত্রীর ওপর হামলার অভিযোগে বহিষ্কার, বিকালে গ্রেপ্তার কৃষক দল নেতা

লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেফতার করেছে পুলিশ। শাহ আলম উপজেলার দুহুলী এলাকার মৃত রমজান আলীর ছেলে।

২০২৬-০৮-১৯ ২২:২১

সারা দেশ

মাচায় পটল চাষ করে স্বাবলম্বী কৃষক ছাত্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার কৃষক আব্দুর ছাত্তার মাচায় উন্নত জাতের দেশি পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

২০২৬-০৮-১৯ ২২:১১

সারা দেশ

আ.লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান তাহু

লালমনিরহাটের কালীগঞ্জ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু।

২০২৬-০৮-১৯ ২২:০৮

সারা দেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী ও তার স্বজনেরা।

২০২৬-০৮-১৭ ১৭:১৫

সারা দেশ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

২০২৬-০৮-১৫ ১৭:০৩

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। ‎‎শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি' এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের বড়বাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 'জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী'র নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন।‎‎উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এই সাংস্কৃতিক গোষ্ঠী আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।" তিনি শিক্ষার্থীদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।‎‎সাংস্কৃতিক ও ইতিবাচক কর্মকাণ্ডের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যুবসমাজ যেন কোনোভাবেই বিপথগামী হতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গান এবং সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে যুবসমাজ কখনোই মাদকের দিকে ঝুঁকবে না।‎‎​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একটি মাদকমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তুলতে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। তাদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এই সাংস্কৃতিক গোষ্ঠী আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।" তিনি শিক্ষার্থীদের কেবল শিল্পী হিসেবে নয়, বরং একজন পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।‎‎নতুনদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, তোমাদের হাত ধরেই রচিত হোক আমাদের সংস্কৃতির নতুন স্বর্ণালী অধ্যায়। জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করো, হৃদয়ে ধারণ করো দেশপ্রেম ও মানবিকতা।‎‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের হাতেই লালমনিরহাটের এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ। মাদক থেকে দূরে থেকে তোমরা নিজেদের মেধা, মনন ও সৃজনশীলতাকে দেশের কল্যাণে নিয়োজিত করবে। সুস্থ সংস্কৃতিচর্চা ও জ্ঞানচর্চাই পারে যুবসমাজকে সঠিক পথে রাখতে।‎‎জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লবের সভাপতিত্বে ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মননীতা দাস, অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী। বক্তারা জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোকপাত করেন।‎‎​অনুষ্ঠানে জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুনদের আগমনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জল তরঙ্গ কেবল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ পথচলায় জেলার সংস্কৃতি অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।‎​‎​অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সুর ও ছন্দের মূর্ছনায় একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েই শেষ হয় এই প্রাণবন্ত বরণ উৎসব।‎

২০২৬-০৮-১৪ ২২:১২

সারা দেশ

শিক্ষক সংকটে পাটগ্রামের একটি বিদ্যালয়, পাঠদান বিঘ্নিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬ শত শিক্ষার্থীর পাঠদানে শিক্ষক রয়েছেন মাত্র একজন। চরম শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। ক্লাশ বর্জন করে আন্দোলন করেও সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা।

২০২৬-০৮-০৩ ১৩:৩১

সারা দেশ

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনাব সালাহ উদ্দিন আহমেদ দেশে বিদেশে যেকানেই থাকেন এই গনভোট যদি অবৈধ হয় তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।

২০২৬-০৭-২৩ ১৪:৩৭

সারা দেশ

মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের

মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার আসামীদের পক্ষে আইনী সহায়তা না দেয়ার ঘোষনা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি।

২০২৬-০৭-০৯ ১৬:৪৩

সারা দেশ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে দফায় দফায় নিয়ে ধর্ষণ, থানায় মামলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের ঘটনা আড়াল করতে নির্যাতিত স্কুলছাত্রীকে(১৫) অপহরনের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

২০২৬-০৭-০৮ ২২:১৬