মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেটে আজ এনসিপির ‘জুলাই পদযাত্রা’, মাঠে সতর্ক বিজিবি

সিলেটে আজ এনসিপির ‘জুলাই পদযাত্রা’, মাঠে সতর্ক বিজিবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের ৫ উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই)  বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ, ডিবি, এপিবিএন, সাদা পোশাকের পুলিশসহ ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা শেষ করে সমাবেশ করবে দলটি। এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় এবং এতিমগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় এনসিপির পথসভা করার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গছে, সিলেটের কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমসহ স্থানীয় নেতাদের ওপর হামলা ও বৃহস্পতিবার পুলিশ কর্তৃক এনসিপি নেতাদের হবিগঞ্জ শহরে ঢুকতে না দেওয়ায় সিলেটের এসব কর্মসূচি ঘিরে উদ্বেগ প্রকাশ করে এনসিপির নেতারা বলেন, তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, তারা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করেন। তবে কেউ উসকানিমূলক বক্তব্য দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এনসিপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশ, ডিবি, এপিবিএন, সাদা পোশাকের সদস্যদের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তারা দেখছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

সারা দেশ

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সি...

২০২৬-০৯-২৮ ২২:৪৮

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতি...

২০২৬-০৯-২৮ ২০:১৭

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভা...

২০২৬-০৯-২৮ ২০:১৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮