সভায় স্বাগত বক্তব্য রাখেন রামগড়ের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসকাতুল তামান্না, উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা।
সভায় সভাপতিত্ব করেন বাপ্পী চক্রবর্তী, সিনিয়র তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রাম।
এ সময় বক্তারা সরকারের উন্নয়ন ভাবনা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।