শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নোয়াগাঁও স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামের বাসিন্দাদের পরামর্শে এসব সোলার লাইট স্থাপন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের বিভিন্ন সড়ক ও চলাচলের পথে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তাঁদের নানা সমস্যায় পড়তে হতো। বিশেষ করে সন্ধ্যার পর পথচারীদের চলাচলে অসুবিধা হতো। সোলার লাইট স্থাপনের ফলে গ্রামের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও রাতের চলাচলে সুবিধা হবে।
নোয়াগাঁও স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমরান হোসেন বাবু বলেন, ‘আমরা সব সময় সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। এই লাইটের জন্য যাতায়াত সুবিধা, চুরি থেকে মুক্তি মিলবে। এই লাইটের কারণে শুধু নোয়াগাঁও গ্রাম নয়, পাশের গ্রামের যাতায়াতের সমস্যাও সমাধান হয়েছে।’
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সোলার লাইটগুলোর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, আব্দুল মতিন, অটল মিয়া, আল আমিন , রাসেল এনাম , রিফাত ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ।