বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব আজ সোমবারও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। প্রস্তাব দেরিতে পাঠানোয় প্রস্তাব অনুমোদনেও বিলম্ব হবে। ফলে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকাও দেরিতে যাবে।

সোমবার (৩০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গত ২৮ মার্চ অনলাইনে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিটের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এখন এটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই কার্যক্রম শেষ মার্চের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মার্চের বেতনের প্রস্তাব নিয়ে ইএমআইএস সেল কাজ করছে। তারা এখনো প্রস্তাবনা প্রস্তুত করতে পারেনি। ফলে এটি এখনো মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। আগামীকাল এ বিষয়ে একটি আপডেট দিতে পারব।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২