শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেন তারা। এ সময় হাতে লাল কার্ড তুলে নিয়ে নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের বলতে শোনা যায়, ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘রেড কার্ড, রেড কার্ড, অনলাইন ভিসিকে রেড কার্ড’।

শিক্ষার্থীরা বলেন, ‘রেড কার্ড’ দেখিয়ে তারা নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যানের বার্তা দিয়েছেন। তাদের দাবি, অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিল করে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

এর আগে নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন- এমন খবরে শুক্রবার দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান দেওয়ার পাশাপাশি ব্যঙ্গাত্মক গ্রাফিতিও আঁকেন তারা।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই তার নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

আরও

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ও উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও...

২০২৬-০৯-২৪ ১৮:০৬

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি

শিক্ষা-ক্যাম্পাস

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি

রাজধানীর মিরপুরের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদের বি...

২০২৬-০৯-২২ ১৩:৩৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭ সালের ২৩ জানুয়ারি

শিক্ষা-ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭ সালের ২৩ জানুয়ারি

দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্য...

২০২৬-০৯-২১ ০৯:৩৯

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাংচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন

শিক্ষা-ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাংচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্...

২০২৬-০৯-২১ ০৯:৩৬

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

শিক্ষা-ক্যাম্পাস

জবি ছাত্রদলের ৮ নেতা-কর্মী বহিষ্কার, একজনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্...

২০২৬-০৯-২০ ২১:১৪

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

শিক্ষা-ক্যাম্পাস

কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড...

২০২৬-০৯-২০ ২০:৫৬