রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে পরাজিত হয়ে রানার্স আপের শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ ইউনিভার্সিটিকে।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৮ রান। দলের পক্ষে অধিনায়ক নিলয় মাত্র ১০ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের করেন ২৮ রান। বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে রানা ১০ রান দিয়ে ২টি এবং সালাম ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

১৫৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দলের দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে গেলে চাপ তৈরি হয়। মহব্বত ১ বল খেলে কোনো রান না করেই এবং জহিরুল ১০ বলে ১০ রান করে আউট হন।
এরপর রানা ও মিনহাজুল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় জুটি গড়ে তুলতে পারেননি তারা। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে বাংলাদেশ ইউনিভার্সিটির ইনিংস।

বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন শাহপরান। মাত্র ৯ বলে ৪৩ রান করে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন। ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে হাফিজ ২২ রান দিয়ে এবং আশরাফুল ১২ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও আয়োজন করে এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের।
এবারের আসরে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। ২১০ রান করে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি ৩১টি ছক্কা মেরে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কৃতিত্বও অর্জন করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল রানা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি বাউন্ডারি মেরে অর্জন করেছেন সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি।

উল্লেখ্য, ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এবারের রানার্স আপ সাফল্যের মধ্য দিয়ে দেশের অন্যতম সফল বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার তুলে ধরল বাংলাদেশ ইউনিভার্সিটি।

আরও

কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম

শিক্ষা-ক্যাম্পাস

কেসি কলেজে ছাত্রদল-শিবির উত্তেজনা, বন্ধ শিক্ষা কার্যক্রম

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষ...

২০২৬-১০-০৮ ১০:৫৬

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

শিক্ষা-ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।...

২০২৬-১০-০৪ ২২:৩৮

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের বিভিন্ন স্কুলের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হল ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৬...

২০২৬-১০-০৪ ১৬:০৬

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড ত...

২০২৬-১০-০৪ ১০:৩০

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

২০২৬-১০-০৩ ১৮:৩৩