রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২৭ জুন) রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, শিক্ষাকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ লক্ষ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আমিনুল হক আরও বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও বেশি তরুণকে এসব উদ্যোগের আওতায় আনা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইছাহাক (শিপন) এবং বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

জাতীয়

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার...

২০২৬-০৮-১৫ ২০:২৩

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

জাতীয়

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

১৫ আগস্ট ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, নদী, বাণিজ্য এবং ১৯৭১ সালের মুক্তি...

২০২৬-০৮-১৫ ২০:১৭

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩