বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠান নির্বাচন করার নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক, একটি বালিকা বিদ্যালয় ও মাদরাসাসহ ৩টি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। এ তালিকা আগামী ৩ দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পাঠাতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।

সব জেলা শিক্ষা অফিসারকে এ তথ্য পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি অতিব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভাগুলোতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালিকা চূড়ান্তকরণের উদ্দেশ্যে প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় ও একটি মাদরাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আগামী তিন দিনের মধ্যে ([email protected]) ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

জেলা শিক্ষা অফিসাররা জেলার অন্তর্ভুক্ত সব উপজেলা বা থানার প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে পাঠাবেন।

আরও

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষা-ক্যাম্পাস

চুয়েটের নতুন উপাচার্যকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্র...

২০২৬-০৯-২৬ ১৫:১০

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১