রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শহীদদের রক্তেই রচিত নতুন বাংলাদেশের ইতিহাস: মউক চেয়ারম্যান

শহীদদের রক্তেই রচিত নতুন বাংলাদেশের ইতিহাস: মউক চেয়ারম্যান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

রবিবার (১৯ জুলাই) উপজেলার আমুয়াকান্দা মোড়ে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি শহীদ সাইফুল ইসলামসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, ফুলপুর পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত সম্মান।

তিনি আরও বলেন, শহীদ সাইফুল ইসলাম শুধু ফুলপুরের নয়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল প্রতীক। নতুন প্রজন্মকে তাঁর আত্মত্যাগের ইতিহাস জানাতে এবং শহীদদের আদর্শ ধারণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীরা শহীদ সাইফুল ইসলামের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

সারা দেশ

সোনারগাঁয়ে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার...

২০২৬-১০-১১ ১৬:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলি...

২০২৬-১০-১১ ১৬:১৪

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

সারা দেশ

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ-৪জন এবং কে...

২০২৬-১০-১১ ১৬:১৩

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

সারা দেশ

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ছোট্ট একটি টিনের ঘরে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন...

২০২৬-১০-১০ ২৩:৫১