নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি
|
২০২৬-১০-১১ ১৬:১৩
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ-৪জন এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয় ২ জন।এসময় আহত হয় আরও ৩ জন।শনিবার দিবাগত রাতে সোনারগাঁয়ে কাচঁপুর, ফতুল্লা ও শহরের দেওভোগ এলাকায় এদুঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দগ্ধরা হলঃ শরিফ, তার স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি এবং আনোয়ার ও শামসুল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দু'টি বাড়িতে পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণের দগ্ধ-৪ ও আহত হয়েছে ৩ জন এবং একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক
ডা.সুলতান মাহমুদ সিকদার জানান, কাচঁপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০/৭০% এবং ফতুল্লার দুই শ্রমিক ৫৪/৫৫% বার্ন হয়। তারা সবাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।