শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শহীদ রুমির জন্মতিথিতে নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

শহীদ রুমির জন্মতিথিতে নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

বীর বিক্রম শহীদ রুমির ৭৫তম জন্মতিথি উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সাদাকালো ফোরাম ও নিউজব্যাংকের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

সাদাকালো ফোরাম ও নিউজব্যাংকের সম্পাদক সালেম সুলেরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, শমসের আলী, রবিউল ইসলাম রাব্বি, জসিয়ার রহমান, কানাডাপ্রবাসী সংস্কৃতিসেবী শেরিনা শরিফ, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক তাহমিন হক ববী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান।

বক্তারা ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের সন্তান শহীদ রুমির বীরত্বগাথা ও অবদানের কথা স্মরণ করেন। তাঁর স্মৃতি সংরক্ষণে ডোমার উপজেলার বসুনিয়া হাট সড়কটি শহীদ রুমির নামে নামকরণের দাবি জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে ১৩ জন বীর মুক্তিযোদ্ধার হাতে “শহীদ রুমি (বীর বিক্রম)” সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, শহীদ শাফি ইমাম রুমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা। তিনি শহীদ জননীখ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র এবং নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের সন্তান।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২