বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চে হার, আইপিএল থেকে বাদ মুম্বাই

শেষ বলের রোমাঞ্চে হার, আইপিএল থেকে বাদ মুম্বাই

শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৫ রান। ক্রিজে দুই লোয়ার অর্ডার ব্যাটার রোমারিও শেফার্ড ও রসিক সালাম দার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল করতে আসেন রাজ বাওয়া। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ বলের নাটকীয়তায় সূর্যকুমার যাদবদের হারিয়ে ২ উইকেটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতেই আইপিএল থেকে ছিটকে যায় মুম্বাই।

শেষ ওভারে জয়ের জন্য যখন প্রতিটি রান ছিল মূল্যবান, তখন রাজ বাওয়া শেষ ওভার শুরু করেন একটি ওয়াইড এবং একটি নো-বল দিয়ে। পুরো ওভারে তিনি মোট ৫টি অতিরিক্ত রান দেন। এর মধ্যে ওয়াইড ছিল চারটি এবং একটি নো।

ম্যাচের একদম শেষ বলে আরসিবির প্রয়োজন ছিল ২ রান। রসিক সালাম দার একটি শট সরাসরি বোলারের দিকে খেলেন। রাজ বাওয়া বলটি ধরতে পারেননি এবং বলটি চলে যায় মিড-অন অঞ্চলে। বলটি মিস করে রাজ বাওয়া দাঁড়িয়ে ছিলেন উইকেটের মাঝখানেই। ততক্ষণে রসিক দার দুই রান পূর্ণ করে উল্লাসে ফেঁটে মেতে ওঠেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যায়, ফিল্ডার যদি উইকেটরক্ষকের পরিবর্তে বোলারের এন্ডে বল ছুড়তেন, তবে নন-স্ট্রাইকার ব্যাটার হয়তো ক্রিজের বাইরে থাকতে এবং ম্যাচটি সুপার ওভারে গড়াতো।

এই হারের পর ১১ ম্যাচ শেষে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১২। কিন্তু ইতোমধ্যে শীর্ষ চার দলের পয়েন্ট মুম্বাইয়ের সম্ভাব্য ১২ পয়েন্টের বেশি। তাই নিশ্চিতভাবেই বাদ পড়ে যায় তারা।

শেষ ওভারে দলকে জেতাতে না পারলেও অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য তরুণ রাজ বাওয়ার পক্ষই নিয়েছেন। তিনি বলেন, ‘সে সারা বছর ধরে কঠোর অনুশীলন করেছে। শেষ ওভারের দায়িত্ব নেওয়া এবং ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দেওয়ার জন্য আমি তাকে দোষ দেব না।’

উল্লেখ্য, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে খেলতে নেমে ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর। ৪ ওভারে মাত্র ২৩ রানের খরচায় সর্বোচ্চ চার উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বুভনেশ্বর কুমার।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১