শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শেখ হাসিনাকে গ্রহণ না করলে পরিস্থিতি কী হতো, বলা কঠিন’

শেখ হাসিনাকে গ্রহণ না করলে পরিস্থিতি কী হতো, বলা কঠিন’

শেখ হাসিনা ভারত যাওয়ার সময়ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তৎকালীন পরিস্থিতিতে তাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে তেমন কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ওই সময় ভারত এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। শেখ হাসিনাকে গ্রহণ না করা কিংবা তাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন।

তিনি বলেন, পুরোনো বন্ধু হিসেবে ওই পরিস্থিতিতে ভারতের যা করার, তারা তা করেছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্বের কোথাও এমন পরিস্থিতি তৈরি হবে না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ হারান।

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়, যা চলমান রয়েছে। এ প্রক্রিয়ায় আদালতও যুক্ত রয়েছে। ফলে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ইতোমধ্যে একাধিকবার জানিয়েছে, বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও সেই আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছে।

আরও

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয়

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্র...

২০২৬-১০-০২ ২২:২৫

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

জাতীয়

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার...

২০২৬-১০-০২ ২০:৪২

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

জাতীয়

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...

২০২৬-১০-০২ ২০:৩৮

নগর পরিকল্পনায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিআইপির

জাতীয়

ডেঙ্গু-হাম থেকে জলাবদ্ধতা, বায়ুদূষণ ও নগর তাপ- ঝুঁকি কমাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিআইপির

ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপ ও অনিরাপদ পানির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনাকে আরও গুরুত্ব দেও...

২০২৬-১০-০২ ১৪:৩৪