সোমবার, ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীতাকুণ্ডে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার ২০

সীতাকুণ্ডে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার ২০

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যা মামলায় ২০জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র‌্যাব-৭ ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। সর্বশেষ শুক্রবার নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ (৩৫), চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলাম (২৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টালী থেকে সেলিম (৩৫) এবং ১০ ফেব্রুয়ারি নগরের চান্দগাঁও এলাকা থেকে সেকান্দর মিয়াকে(৪৩)গ্রেপ্তার করা হয়। এর আগে জানুয়ারি মাসে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার (৬২), খন্দকার জাহিদ হোসেন (৩৯),আলীরাজ হাসান(২৮), মিজান (৫৩), মামুন(৩৮), শাহজাহান(৫৩) ও শফিকুল ইসলামসহ(৫১) আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।

প্রসঙ্গত, গত ১৯জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানকালে র‌্যাব-৭ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলাটি ২২ জানুয়ারি দায়ের করা হয়।

আরও

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

সারা দেশ

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইচ বেগম ওরফে লাইচনার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু...

২০২৬-০৭-০৫ ২৩:৩৭

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

সারা দেশ

ফতুল্লায় বাসা থেকে ধরে নেওয়ার পর যুবকের মৃত্যু, গণপিটুনির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক...

২০২৬-০৭-০৫ ২৩:৩৫

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

সারা দেশ

এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের...

২০২৬-০৭-০৫ ২২:৩৩

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

সারা দেশ

কিশোর গ্যাংয়ের হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় এক রিকশাচালকের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে...

২০২৬-০৭-০৫ ২১:৩৪

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

সারা দেশ

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

২০২৬-০৭-০৫ ২১:২৯

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

সারা দেশ

ফেনীতে মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন, ১ জনের ১০ বছরের জেল

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষনের ঘটনায় ২ জনের যাবজ্জীবন ও ১ জনের ১০ বছরের জেল দিয়েছেন আদালত। আজ ৫ জুলাই রোববার বিকালে ম...

২০২৬-০৭-০৫ ২০:০৬